শৈলকুপায় বৌ’মা নিয়ে পালিয়ে গেল যুবদল নেতা!! পালিয়ে বিয়ের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য!!

0
file_000000008cb48208878d3d2bb5b0f995

ঝিনাইদহের শৈলকুপায় নিজের ভাতিজার স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে নিত্যানন্দপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রিজভী আহমেদ বাসারের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিজভী আহমেদ বাসার তাঁর ভাতিজার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে তাঁরা বিয়ে করেছেন বলে জানা গেছে।

বিয়ের পর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টে ওই যুবদল নেতা লেখেন, “আলহামদুলিল্লাহ, বিয়ে করা কোনো অপরাধ নাই।” তাঁর এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এদিকে, তাঁদের বিয়ের আগে ওই নারীর পূর্বের স্বামীর সঙ্গে আইনগতভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছিল কি না এবং বিয়ের আগে ধর্মীয় বিধান অনুযায়ী ইদ্দত পালন করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এ বিষয়ে বক্তব্য জানতে রিজভী আহমেদ বাসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *