রাজনীতিতে চমক!! জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তে যোগ দিলেন রাশেদ খান:

0
Bangla Breaking News_ Rashed Khan Joins NCP

এনসিপি তে যোগ দিলেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।

মাঠপর্যায়ের রাজনীতি ও সামাজিক আন্দোলনের পরিচিত মুখ, বিশিষ্ট সংগঠক জনাব রাশেদ খান আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তাঁর এই যোগদানের মাধ্যমে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে স্থানীয় নেতৃত্ব।

সম্প্রতি জনাব রাশেদ খান দলটির হরিণাকুণ্ডু উপজেলা আহ্বায়ক কমিটির সাথে যুক্ত হয়ে সাধারণ মানুষের অধিকার আদায় ও জনকল্যাণমূলক কাজে নতুন উদ্যমে শরিক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে তিনি হরিণাকুণ্ডু উপজেলা সমন্বয়কারী কমিটির একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

জনাব রাশেদ খানের এই নতুন পদক্ষেপকে স্বাগত জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন হরিণাকুণ্ডু উপজেলা এনসিপির নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় হরিণাকুণ্ডু উপজেলা কমিটির আহ্বায়ক হামিদ পারভেজ বলেন, “জনাব রাশেদ খান দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে আসছেন। তৃণমূলের রাজনীতিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং সততা সর্বজনবিদিত। অতীতে উপজেলা সমন্বয়কারী কমিটিতে তাঁর দূরদর্শী সিদ্ধান্ত ও সমন্বয় সাধনের অনন্য ক্ষমতা তৃণমূলের রাজনীতিতে বিশেষ অবদান রেখেছিল। আমরা বিশ্বাস করি, তাঁর এই সম্পৃক্ততা হরিণাকুণ্ডুতে এনসিপির সাংগঠনিক অগ্রযাত্রাকে বহুগুণ বাড়িয়ে দেবে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, মাঠপর্যায়ে সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হওয়ার কারণে তৃণমূলে জনাব রাশেদ খানের একটি মজবুত ভিত্তি ও গ্রহণযোগ্যতা রয়েছে। এনসিপির পতাকাতলে তাঁর এই যাত্রা দলীয় কার্যক্রমকে সুসংগঠিত করার পাশাপাশি স্থানীয় রাজনীতি ও সামাজিক সেবামূলক কার্যক্রমে একটি ইতিবাচক ও নতুন মাত্রার সৃষ্টি করবে।

উপজেলা এনসিপির পক্ষ থেকে জনাব রাশেদ খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জাতীয় নাগরিক পার্টির হয়ে দেশ ও জাতির সেবা করার এই নতুন রাজনৈতিক যাত্রায় সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *