চুয়াডাঙ্গায় প্রকাশ্য দিবালোকে মাথায় দেশি অস্ত্র ঠেকিয়ে কোটি টাকার চুল ছিনতাই

0
784222728_1037800815706771_3428455227906849320_n


ডেক্স রিপোর্টঃ গয়না নয়, টাকা নয়, ছিনতাই হয়েছে চুল, চুল ভর্তি
গোটা একটা পিকআপভ্যানে তাতে ছিল ব্যবসায়ীদের ২৩ বস্তা মোট ৪০০ কেজি চুল। আনুমানিক মূল্য এক
কোটি টাকার কাছাকাছি। দামুড়হুদা- চুয়াডাঙ্গা সড়কে পুড়াপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে কয়েকজন দেশি অস্ত্রধারী দুর্বৃত্ত মোটরসাইকেল করে এসে পিকআপভ্যান গতিরোধ করে থামিয়ে প্রায় কোটি টাকা চুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার পর ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের পুরাপাড়া নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান তাগিদার বলেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গার কারখানা থেকে প্রসেসিং শেষে চুলগুলো পিকআপ ভ্যানে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। ওই চালানে ২৩ জন মালিকের মোট ২৩ বস্তা চুল ছিল। তিনি বলেন, কে বা কারা ছিনতাই করেছে, তা পুলিশ ও আমরা অনুসন্ধান করছি। এখানে প্রায় ৪০০ কেজি চুল, প্রায় কোটি টাকার মতো চুল ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *